পা কি স্তা নে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষে*পে গেল ভা র তী য় রা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ PM

পা কি স্তা নে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষে*পে গেল ভা র তী য় রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ০৩:৫১:৫৯ AM

পা কি স্তা নে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষে*পে গেল ভা র তী য় রা

ছবি : সংগৃহীত


দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের জেরে দুই দেশের তারকাদের অবাধ বিচরণেও ভাঁটা পড়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী কারিনা কাপুর নেচে এলেন পাকিস্তানের করাচি থেকে! এমন খবরে অনেকে হতবাক হলেও আদতে এ আই কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে এই অদ্ভুত কাজ।

বিষয়টি খোলাসা করে বললে, করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এ আই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।

সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।

আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।

শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।

স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক