তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৬ AM

তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ১২:৪২:৪৫ PM

তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

ছবি: নিজস্ব


"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ শাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শুক্কুর আলী, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর সদর ইউপির প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, সাংবাদিক রুকন তালুকদার, শওকত হাসান প্রমূখ।

এছাড়াও উপজেলা বিভিন্ন সরকারী বেসরকারি কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ কে একটি সুখি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর, এজন্য কৃষি, শিল্প, সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। 

এম সি