সিএনজি অটোরিকশার ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৮ PM

সিএনজি অটোরিকশার ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০২:২৫:৪৫ AM

সিএনজি অটোরিকশার ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া শুকুর মিয়া পেশায় মাছ বিক্রেতা।  তার বাড়ি শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১ টায় তিনি মারা যান।

এরআগে রোববার সন্ধ্যার পর শমশেরনগর ডাকবাংলো এলাকায় এ ঘটনাটি ঘটে। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঘটনার পর গুরতর আহত অবস্থায় মাছ ব্যবসায়ী শুকুর মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় শুকুর মিয়া মৃত্যু বরণ করেন। 

কমলগঞ্জ শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.জুয়েল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ডিডি