ময়মনসিংহে মজুদকৃত সরকারি চাল জ*ব্দ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ AM

ময়মনসিংহে মজুদকৃত সরকারি চাল জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ১১:৩৪:০৭ AM

ময়মনসিংহে মজুদকৃত সরকারি চাল জ*ব্দ

ছবি : সংগৃহীত


ময়মনসিংহের ফুলপুরে সরকারি চাল অবৈধভাবে মজুদের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মজুদকৃত ৩৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আমুয়াকান্দা বাজারের ধানমহল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে সরকারি চাল মজুদের দায়ে পৌর এলাকার গোদারিয়া গ্রামের হাসান আলীর ছেলে তোফাজ্জল হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে অবৈধভাবে মজুদকৃত ৩৯ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন