তরুণীর সঙ্গে ভু য়া মেজরের প্র তা র ণা, অতঃপর...
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ AM

তরুণীর সঙ্গে ভু য়া মেজরের প্র তা র ণা, অতঃপর...

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ১০:০৫:২৮ AM

তরুণীর সঙ্গে ভু য়া মেজরের প্র তা র ণা, অতঃপর...

ছবি : সংগৃহীত


ফরিদপুরে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় ওই যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

আটককৃত আমিনুল ইসলাম আপন (৩৭) পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের বাসিন্দা। আমিনুল জানান, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন; তবে তাকে চাকরিচ্যুত করা হয়। ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে তিনি বরখাস্ত হন বলে জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করছিলেন। তাকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী তরুণী জানান, আমিনুল মেজর—এই পরিচয়ে দুজনের মধ্যে ফেসবুকে কথাবার্তা শুরু হয়।এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, গত রমজানে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল। এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরো দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি বলেন, ‘যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছেন, সে কারণে অভিযুক্তকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়