সন্ধান মেলেনি শিশু সেহরিসের, থামছে না পরিবারের আ হা জা রি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ AM

সন্ধান মেলেনি শিশু সেহরিসের, থামছে না পরিবারের আ হা জা রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ১০:৪৩:২৮ AM

সন্ধান মেলেনি শিশু সেহরিসের, থামছে না পরিবারের আ হা জা রি

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম নগরের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে নিখোঁজ হয়ে গেছে ছয় মাস বয়সী শিশু সেহরিস। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, আনসার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গেলেও শনিবার সকাল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।

ঘটনার সময় উপস্থিত এক রিকশাচালক উদ্ধার চেষ্টার বিবরণ দিয়ে বলেন, “ওরা তো মারা যেত, এমনিতেই যেত। তবুও, অনেক পানি খেয়েছে। এরপর সাহস করে আমি নিজেই ওদের তুলেছি। প্রায় ১০-১২ জন মানুষ ছিল সেখানে। একজন নারী বাঁশ দিয়ে খোঁচাচ্ছিলেন, কিন্তু প্রথমে ঠিকমতো বাঁশ পাইনি। পরে ১২ ফুটের একটি বাঁশ এনে এখানে আসি। এসে দেখি কেউ নামতে সাহস করছে না। তখন আমি কোমরে রশি বেঁধে নেমে পড়ি। প্রথমে শিশুটির মাকে তুলেছি, এরপর তুলেছি তার দাদিকে।”

এদিকে শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না শিশুটির খোঁজ মিলছে, ততক্ষণ অভিযান চালিয়ে যাওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়