উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে শেখ হাসিনার সরকারের প্রয়োজন : এমপি মানিক
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৭ AM

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে শেখ হাসিনার সরকারের প্রয়োজন : এমপি মানিক

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৩ ০৮:৩৬:৪৫ AM

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে শেখ হাসিনার সরকারের প্রয়োজন :  এমপি  মানিক

ফাইল


সুনামগঞ্জ-৫ আসনের ( ছাতক-দোয়ারাবাজার ) সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন ,সরকারের আন্তরিকতার কারণে ছাতক ও দোয়ারাবাজারে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি। সরকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে উত্তর খুরমা সহ চর মহল্লা ইউনিয়ন সহ গ্রামীণ এসব এলাকা শহরের মতো হয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে বার-বার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। এ জন্য আগামী সংসদ নির্বাচনে এই এলাকায় আওয়ামীলীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে গাবুরগাঁও- আমেরতল বাজার পাকা সড়কের উদ্ভোধন শেষে গাবুরগাঁও মাদ্রাসা মাঠে আয়োজিত  উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।

উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, ছাতক উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল আহমদ,রফিকুল ইসলাম কিরণ,পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান চৌধুরীসুমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, কৃপেশ চন্দ প্রমুখ।

এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, মাওলানা আব্দুল হাই,মাওলানা আব্দুস সালাম, মাওলানা কামরুজ্জামান, ইউপি সদস্য জয়নাল আবেদিন, কয়ছর আহমদ, সাবেক সদস্য আব্দুল মালিক,স্থানীয় হাজী রজব আলী,তেরাব আলী,আব্দুল কাহার,নুরুল ইসলাম,ছইল মিয়া,খায়রুল হুদা,আব্দুর রহমান,আব্দুস সালাম, মোশাহিদ আলী, আবুল কালাম,আজিজুল হক,বদর উদ্দিন,কয়েছ মিয়া,আব্দুল গফুর,হারুন মিয়া, ইকবাল হোসেন,জাকির আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এম সি