গাজীপুরে পূর্বশত্রুতার জেরে তরুণকে কু পি য়ে হ ত্যা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ AM

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে তরুণকে কু পি য়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:৩৩:২৪ AM

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে তরুণকে কু পি য়ে হ ত্যা

প্রতীকী ছবি


গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।গতকাল রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনী বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক শিজন (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। শিজন পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া রেল কলোনী এলাকায় বসবাস করতো।

স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাতে টঙ্গীর রেলওয়ে কলোনী এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সিজন। কিছুক্ষণ পর স্থানীয় দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় সিজানকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে তার পরিবারের সদস্যরা তাকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়