মরিচের গুঁড়া ছি টি য়ে ১০ লাখ টাকা ছি ন তা ই
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ AM

মরিচের গুঁড়া ছি টি য়ে ১০ লাখ টাকা ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:৫০:৩৬ AM

মরিচের গুঁড়া ছি টি য়ে ১০ লাখ টাকা ছি ন তা ই

ছবি : সংগৃহীত


রাজশাহীতে দিনদুপুরে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়। গতকাল নগরীর বোয়ালিয়া থানা ভবনসংলগ্ন ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক জানান, তিনি একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। গতকাল সকাল পৌনে ৯টায় প্রায় ১২ লাখ টাকা নিয়ে তিনি কুমারপাড়া থেকে রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে রিকশাচালক।

এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার সামনে ব্যারিকেড দিয়ে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ছিনতাইকারীরা তার ব্যাগ টানাটানি করার সময় বাধা দিলে হাতের কনুই ও আঙুলে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তিতে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা পড়ে গেলেও মূল ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই সটকে পড়েন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ রিকশাচালকের সন্ধান করছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়