ছবি: নিজস্ব
নিত্য প্রয়োজনীয় পণ্য ও আলু,পিয়াজ, ডিম ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (০৩ অক্টোবর) মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণবাগবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পন্য বিক্রয় করা,দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাগ বাজারে অবস্থিত পাল ব্রাদার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আব্দুল হাছিব ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
এম সি




