স্ত্রীকে তা লা ক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করলো সোহাগ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ AM

স্ত্রীকে তা লা ক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করলো সোহাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৭:১৭:৪৬ AM

স্ত্রীকে তা লা ক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করলো সোহাগ

ছবি : সংগৃহীত


১৭ মাস আগে শুরু করা দাম্পত্য জীবনের ইতি টানলেন দিনাজপুরের যুবক সোহাগ ইসলাম (২১)। স্ত্রীকে খোলা তালাক নিজেকে মুক্তবিহঙ্গ হিসেবে ঘোষণা দিয়ে বাড়িতে ফিরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন।

রোববার (২০ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কারণে অকারণে দাম্পত্যের জীবনে কলহ শুরু হয়। চলমান কলহ চরম আকার ধারণ করে আইন আদালত পর্যন্ত গড়ায়। পরিশেষে রোববার দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সোহাগ ইসলাম।

কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল; কিন্তু কিছু দিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণ সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করায় কঠিন এ সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। অর্থ উপার্জনের লক্ষ্যে এই মুহূর্তে আর বিয়ে করবেন না বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়