দীর্ঘদিনের বান্ধবীকে গোপনে বিয়ে করলেন টোয়াইলাইট নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ PM

দীর্ঘদিনের বান্ধবীকে গোপনে বিয়ে করলেন টোয়াইলাইট নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৯:১০:০১ AM

দীর্ঘদিনের বান্ধবীকে গোপনে বিয়ে করলেন টোয়াইলাইট নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট

ফাইল ছবি


অত্যন্ত গোপনে বিয়ে সেরেছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। দীর্ঘদিনের বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করেছেন তিনি। খুব কাছের কিছু বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ক্রিস্টেন ও ডিলান।

বিয়ের জন্য ইস্টার সানডেকে (২০ এপ্রিল) বেছে নেন এই দম্পতি। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যলেখক ও অভিনেত্রী। বিয়ের বিশেষ দিনের জন্য এই দম্পতি বেছে নিয়েছিলেন সাদা-সোনালী রঙকে। ক্রিস্টেন স্টুয়ার্টের পরনে ছিল সোনালী-আইভরি রঙয়ের কোট-স্কার্ট আর ডিলান পরেছিলেন সাদা-সোনালী টপ-স্কার্ট।

ভারতীয় বিনোদন ও ফ্যাশন দুনিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পিংকভিলা বলছে, মঙ্গলবারই (১৫ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে নিজেদের বিয়ের লাইসেন্স সংগ্রহ করেছিলেন তারা, আর তারপরেই ‘সারপ্রাইজ ওয়েডিং’ এর খবর আসে।

২০১৩ সালে এক সিনেমার শুটিং সেটে পরিচয় ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। তবে ২০১৯ সালের আগে পর্যন্ত তারা শুধুই বন্ধু ছিলেন। ২০২১ সালে তাদের বাগদান হয়, ডিলানই নাকি হাঁটুগেড়ে বসে তাকে প্রপোজ করেছিলেন, দ্য হাওয়ার্ড স্টার্ন শোতে এসে এমনটাই জানিয়েছিলেন স্টুয়ার্ট। আর রোলিং স্টোন ম্যাগাজিনে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট জানিয়েছিলেন, তিনি এবং ডিলান তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। তখন থেকেই টোয়ালাইট তারকার ফ্যানদের আগ্রহ ছিল, কবে বিয়ে করছেন স্টুয়ার্ট।

২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ওই সিরিজের নায়ক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সিরিজ চলাকালেই ভালোবাসার সম্পর্কে জড়ান তিনি। তাদের অফস্ক্রিন ও অনস্ক্রিন রোমান্স অনেকদিন দর্শকদের চর্চার বিষয় ছিল। তবে লাখো ভক্তের হৃদয় ভেঙে ২০১৩ সালে বিচ্ছেন ঘোষণা করেন তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক