স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী জয়ের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ AM

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী জয়ের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ০৯:১৮:২৪ AM

স্ত্রী-সন্তানসহ সাবেক উপমন্ত্রী জয়ের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা

ফাইল ছবি


দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তার স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান এবং মেয়ে উম্মে সাওদা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আরিফ খান জয়, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

গত ১৯ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন