রা জ নৈ তি ক দল নিয়ে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ PM

রা জ নৈ তি ক দল নিয়ে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১০:১৩:৪৩ AM

রা জ নৈ তি ক দল নিয়ে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

ছবি : ফাইল ফটো


চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেই তিনি নতুন বাংলাদেশে নতুন দলের নাম ঘোষণা করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’- তথ্যটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।

দীর্ঘদিন ধরে দেশে সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সংগঠন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক