নারায়ণগঞ্জে ২৬ বছর পর মৃ ত্যু দ ন্ড প্রাপ্ত পলাতক আ সা মি গ্রে প্তা র
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ PM

নারায়ণগঞ্জে ২৬ বছর পর মৃ ত্যু দ ন্ড প্রাপ্ত পলাতক আ সা মি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১২:২৪:১৯ PM

নারায়ণগঞ্জে ২৬ বছর পর মৃ ত্যু দ ন্ড প্রাপ্ত পলাতক আ সা মি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


২৬ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জহিরুল ইসলাম (৪৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। জহিরুল গত ২৬ বছর ধরে ঢাকার আশুলিয়া এলাকায় পলাতক জীবনযাপন করছিলেন বলে র্যাব জানায়। 

আজ শুক্রবার র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত হত্যা মামলাটির রায় ঘোষণা করেন এবং জহিরুলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডাপ্রাপ্ত জহিরুলকে দীর্ঘ ২৬ বছর পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।

এদিকে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ