বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭ PM

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৮:২৪:৩১ AM

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপু ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস (১৪) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর)  রাত ৮ টায় লালাচক সীমান্তের নাথবাড়ি এলাকা এ ঘটনাটি ঘটলে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  সন্ধ্যার তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

গ্রামবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরদৌস রোববার রাত ৮ টায় লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করতেছিল। এসময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়।  এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। আহত ফেরদৌসের আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে অতি গোপনীয়তায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর রোববার  রাতেই  তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  সন্ধ্যার পর তার মৃত্যু  হয়।

ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলস্থ ৪৬ নল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) ব্যাটেলিয়ন কমান্ডারের মুঠোফোনে কয়েক দফা কল দিলেও তিনি ফোন গ্রহণ করেননি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরদৌস কাঁটাতার অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশকালে বিএসএফ গুলি করেছে।  মঙ্গলবার সন্ধ্যার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হলে ময়নাতদন্ত শেষে লাশ আসলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি