মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ০৫:৫৮:০১ পূর্বাহ্ন

মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত


ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুইবার তিনদিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ মে (বৃহস্পতিবার) মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) সরকারি ছুটি। এর পরের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে একসঙ্গে তিন দিনের ছুটি মিলছে।

অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে সর্বশেষ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ (শুক্রবার) ছিল সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেন। কারণ ৩ এপ্রিলের পরের দুইদিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা