একাধিক প্রেমিকের সঙ্গে বি চ্ছে দ, খারাপ লাগে শ্রুতির
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ PM

একাধিক প্রেমিকের সঙ্গে বি চ্ছে দ, খারাপ লাগে শ্রুতির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৫ ০৯:২১:১৯ AM

একাধিক প্রেমিকের সঙ্গে বি চ্ছে দ, খারাপ লাগে শ্রুতির

ছবি : সংগৃহীত


শ্রুতি হাসানের অতীতে একাধিক সম্পর্ক ছিল। আর কোনওবারই তিনি সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। মাইকেল কার্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। 

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তার এক্স এবং প্রাক্তন সম্পর্কগুলো নিয়ে। জানালেন, সম্পর্কে ভাঙন নিয়ে খারাপ লাগে। কারণ তিনিও একজন মানুষ। 

শ্রুতি জানান, তার জীবনে সেই অর্থে কোনও আফসোস নেই। তবে অভিনেত্রীর কথায়, ‘আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনও কিছু নেই কোনও আফসোস নেই। আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তাই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।’

এদিন শ্রুতি জানিয়ে দেন, তিনি অতীতের সম্পর্ক থেকে কখনই প্রভাবিত হন না। যে কারণে এতগুলো বছরেও তেমন কিছুই বদলায়নি। 

অভিনেত্রী বলেন, ‘আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে, এক্স থাকে। সেটা ছাড়া আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনও আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক? তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এই সংখ্যার মানে, যতবার আমি ভালোবাসা চেয়েও পাইনি। আমার সেটা নিয়ে খারাপ লাগে না। কিন্তু খারাপ তো লাগেই। আমি একজন মানুষ তো!’

শ্রুতি এদিন এমনটাও জানান, তিনি তার সঙ্গীকে কখনই দোষারোপ করেন না যখন একটা সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ তিনি যখন কোনও সম্পর্কে থাকেন সেখানে লয়্যাল থাকেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ