দিরাইয়ে অর্ধ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ AM

দিরাইয়ে অর্ধ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ১০:৪৪:১৮ AM

দিরাইয়ে অর্ধ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৬৫ লাখ টাকা মূল্যের ১০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ৩টায় দিরাই মধ্য বাজারে একটি গোডাউন থেকে এসব কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী বিপ্লব শর্মাকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জাল বিএডিসি মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। এ সময় দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই ছত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব