আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমি ছি ল
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ PM

আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমি ছি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ১২:০১:০০ AM

আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমি ছি ল

ছবি : সংগৃহীত


ছয় দফা দাবি আদায়ে সোমবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) পলিটেকনিক শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম কারিগরি শিক্ষা আন্দোলন, বাংলাদেশের ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল ২৮ এপ্রিল (সোমবার) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল পালন করবে। এ ছাড়াও, ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবি-এর কাছে অভিযোগপত্র জমা দেবেন।

রোববার ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এ দিন ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রায় দুই ঘণ্টা সমাবেশ করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে এসে পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নেন। বেলা সোয়া একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। সমাবেশে পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীরা সংহতি জানান।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল; ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন; মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত; ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ