গাজীপুরের কাশিমপুর থেকে কা রা মুক্ত মডেল মেঘনা আলম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর থেকে কা রা মুক্ত মডেল মেঘনা আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১০:০৮:৩৪ পূর্বাহ্ন

গাজীপুরের কাশিমপুর থেকে কা রা মুক্ত মডেল মেঘনা আলম

ছবি : সংগৃহীত


রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান মেঘলা আলম।

কারা সূত্রে জানা যায়, মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৩০ দিনের আটকাদেশ নিয়ে ১০ এপ্রিল কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ওই আটকাদেশ প্রত্যাহার ও ধানমন্ডি থানার অন্য একটি মামলা করা হয়। সেই মামলায় জামিন পেয়ে আজ সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা