গলায় ফাঁ স দিয়ে জবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ PM

গলায় ফাঁ স দিয়ে জবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১০:০৬:১১ AM

গলায় ফাঁ স দিয়ে জবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

ছবি : সংগৃহীত


গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রলি) সূত্রাপুর থানাধীন এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মিটফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব এ তথ্য জানান।

তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার প্রেমিক তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ওই যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে। ওই যুবকের নাম ইয়াসিন মজুমদার। 

ওই শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা বলেন, আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে এসেছি হাসপাতালে। 

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্মহত্যা করেছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০