গাজীপুরের শ্রীপুরে ছেলেকে হ ত্যা করে থানায় আ ত্ম স ম র্প ণ করেন বাবা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ছেলেকে হ ত্যা করে থানায় আ ত্ম স ম র্প ণ করেন বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১২:০৯:৫২ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ছেলেকে হ ত্যা করে থানায় আ ত্ম স ম র্প ণ করেন বাবা

প্রতীকী ছবি


গাজীপুরের শ্রীপুরে ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন বাবা।এ ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামে। জানা গেছে, নিহত আনোয়ার হোসেন (৩০) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আ. রশিদের ছেলে। ছেলে হত্যার পর মোহাম্মদ আলী আজ সকাল ৮টার দিকে শ্রীপুর থানায় এসে বলেন, আমার ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছি। তাৎক্ষনিক পুলিশ খবর পেয়ে ঘরে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে বাবাকে আটক করে।

নিহতের মামা আ. জলিল জানান, ভাগ্নের সঙ্গে আমার ভগ্নিপতির ঝগড়া হতো। আজ সকাল ৭টার দিকে খবর পাই আনোয়ার আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, আনোয়ার মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য বাবাকে মারধর করতো। রাতে বাবা ছেলের ঝগড়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চত করে শ্রীপুর থানার পরিদর্শক(তদন্ত) শামীম আক্তার জানান, সকাল আটটার দিকে মোহাম্মদ আলী থানায় এসে কর্তব্যরত ডিউটি অফিসারকে জানান রাত ৩টার দিকে তিনি তার ছেলেকে বটি দিয়ে কুপিয়ে খুন করেছেন। এমন খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে থানায় বসিয়ে রেখে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আলীর বাড়িতে ঘরে তার ছেলের মরদেহ পড়ে আছে। তাৎক্ষনিক মোহাম্মদ আলীকে আটকে রেখে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে মোহাম্মদ আলী বলেছেন, তার ছেলে আনোয়ার মাদকাসক্ত। নেশার টাকার জন্য তাকে মারধর করতো। ছেলের নেশার টাকা দিতে গিয়ে এখন অনেকটাই ফতুর হয়ে গেছেন। মঙ্গলবার রাতে টাকার জন্য বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলের নির্যাতন থেকে বাঁচতে রাত ৩টার দিকে ধারাল বটি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন। পরে সকালে থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বেলা সাড়ে ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা