নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছু রি কা ঘা তে রিকশাচালক নি হ ত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৫ PM

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছু রি কা ঘা তে রিকশাচালক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৯:৫০:২৬ AM

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছু রি কা ঘা তে রিকশাচালক নি হ ত

প্রতীকী ছবি


নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত ৭টার দিকে সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোলেমান এসএসসি পরীক্ষার্থী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

নিহত খোরশেদ আলী উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমান খোরশেদের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ করে। এরপর থেকে দুজনের মধ্য কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খোরশেদ আলীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় সোলেমান। এসময় স্থানীয়রা খোরশেদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে আছে ও মামলার কাজ চলছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০