পুরোনো বক্তব্য ভাইরাল চিত্রনায়িকা মাহিয়া মাহি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ PM

পুরোনো বক্তব্য ভাইরাল চিত্রনায়িকা মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১১:৫৪:১৩ AM

পুরোনো বক্তব্য ভাইরাল চিত্রনায়িকা মাহিয়া মাহি

ছবি : ফাইল ফটো


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি নাম লেখান রাজনীতিতেও। বাংলাদেশ আওয়ামী লীগে সক্রিয় কর্মী হিসেবে ছিলেন মাঠে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেও (একাংশ) ছিলেন এই চিত্রনায়িকা।

শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন মাহি। কিন্তু দলীয় প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন তিনি। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এই অভিনেত্রী। সেই সময় নির্বাচনী প্রচার-প্রচারণার একটি ভিডিও ক্লিপ এখন নেটদুনিয়ায় ভাইরাল।

৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়- মঞ্চে বিএনপি’র বিরুদ্ধে কবিতা পড়ে শোনাচ্ছেন মাহিয়া মাহি। নায়িকার কথায়, ‘তাদের রাস্তায় রাস্তায় মানুষ খুন। আবার আছে দুর্নীতির গুণ। সেই বিএনপি আর না আর না। আর ২১ আগস্টের ঘটনা, মানুষকে বলেছিল রটনা। সেই বিএনপি আর না আর না। কর্মী তাদের দেশ জ্বালায়, নেতা তাদের দেশ থেকে পালায়। সেই বিএনপি আর না আর না। আরে সন্ত্রাসী তলে তলে, দেশ উন্নয়নে শরীর জ্বলে। সেই বিএনপি আর না আর না।’ভাইরাল ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। নানা নেতিবাচক কথায় ভরে যাচ্ছে মন্তব্যের ঘর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ