ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চান হিটলার!
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৭ PM

ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চান হিটলার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৬:৪৮:৫৬ AM

ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চান হিটলার!

ছবি : সংগৃহীত


‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চান হিটলার। ট্রাম্পের সাহায্য নিয়ে তিনি দেশের উন্নয়ন করবেন। এই সাহায্য তিনি একাই ভোগ করেবন না, অন্য সবার মধ্যে ভাগ করে দেবেনে।’

ভাবছেন জার্মানির প্রয়াত নেতা অ্যাডলফ হিটলার কীভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইবে! আসলে এই হিটলার সেই ইতিহাস বিখ্যাত জার্মান নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক।

বৃহস্পতিবার (১ মে) মে দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান-সমাবেশে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, নয়া পল্টন এলাকায় হাজারো মানুষের উপস্থিতি। শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন সংগঠন যে যার মতো করে বক্তব্য দিচ্ছে, অধিকারের কথা বলছে; অগ্নিঝরা বক্তব্যে শোষণ থেকে মুক্ত হওয়ার বারতা দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, চারদিকের মাইকের আওয়াজে কোনটা কোন সংগঠনের বক্তব্য সেটি বোঝা দায়।

সময় দুপুর সাড়ে ১২টা। প্রেস ক্লাবের ডান পাশের সড়ক বিভাজনে বয়স্ক এক ব্যক্তি ক্র্যাচ হাতে রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। যার চোখে চশমা, পরনে পোলো টি-শার্ট, সঙ্গে লাল-সবুজের কটি আর বাদামি প্যান্ট। তার গলায় ঝোলানো দুটি লেমিনেটেড প্ল্যাকার্ড। তার একটিতে লেখা ‘বাংলাদেশ পুলিশ স্যার, সংবিধান চাই—হিটলার’। অন্য প্ল্যাকার্ডে লেখা ‘মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাকে সাহায্য করুক’। উভয় প্ল্যাকার্ডে মোবাইল নম্বর দেওয়া।

দ্বিতীয় প্ল্যাকার্ড এবং হিটলার লেখা দেখে আগ্রহ নিয়ে বিষয়টি নিয়ে তিনি জানান, তার নাম হিটলার। আর তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চান।

হিটলার নামের ষাটোর্ধ্ব ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তার পুরো নাম মো. হযরত আলী হিটলার। তিনি হিটলার নামেই বেশি পরিচিত। এই ব্যক্তির গ্রামের বাড়ি নরসিংদী সদরের হোসেনপুর। তিনি পেশায় একজন রিকশাচালক। রিকশার প্যাডেলে তার জীবিকা চলে। থাকেন যাত্রাবাড়ীতে একটি মেসে। তার পরিবার গ্রামে থাকে।

মার্কিন প্রেসিডেন্টকে চেনেন কিনা, এমন প্রশ্নে হিটলারের জবাব, ‘চিনব না কেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু মার্কিন প্রেসিডেন্ট না, নরসিংদীর হিটলার জার্মানির হিটলারকেও চেনে।’

ট্রাম্পের কাছে কী সাহায্য চান, জানতে চাইলে হিটলার বলেন, ‘আমার টাকা লাগবে। উনি টাকা দিলে দেশের জন্য কাজ করব। দেশের উন্নয়ন করব। আমি শুধু একা টাকা নেব না, সবাইকে দেব।

বাংলাদেশ পুলিশ স্যার, সংবিধান চাই—লেখা প্ল্যাকার্ড প্রসঙ্গে হিটলার বলেন, ‘আমাদের এমন একটা সংবিধান করতে হবে যেখানে সবার কথা থাকবে। পুলিশ স্যারেরা সংবিধান করার জন্য সাহায্য করব।’

মে দিবস সম্পর্কে অবগত রয়েছেন হিটলার। তার ভাষায়, আজকের দিনতো শ্রমিকদের জন্য। এই একটা দিন কাজ করমু না সিদ্ধান্ত নিছি। সারা জীবন তো কাজে কাজে চলে গেল। কিন্তু কী পাইলাম!

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০