বিএসএফের গুলিতে কিশোর নিহত : ফেরদৌসের দাফন সম্পন্ন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৬ PM

বিএসএফের গুলিতে কিশোর নিহত : ফেরদৌসের দাফন সম্পন্ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ০৯:৩৪:১৮ AM

বিএসএফের গুলিতে কিশোর নিহত : ফেরদৌসের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় কিশোর ফেরদৌস (১৪) নামে মৃত্যু হয়েছিল মঙ্গলবার রাতে। রোববার (২অক্টোবর)  রাত ৮ টায় লালাচক সীমান্তের নাথবাড়ি এলাকা এ ঘটনাটি ঘটেছিল।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ কিশোরের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কুলাউড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেই লালারচক গ্রামে তার নামাজে জানাজা শেষে দফন সম্পন্ন হয়। নিহত ফেরদৌস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

নিহতের বড় ভাই আলাউদ্দিন বলেন, রোববার গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেরদৌসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে মারা যায়।  বিএসএফের গুলিতে আহত হয়েছিল ও পরে মারা যায় বলে কিছু আইনী নিয়ম মেনে লাশ পেতে বিলম্ব হয়েছে। তিনি আরও বলে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর তার দাফন সম্পন্ন।

শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল হক দুরুদ বলেন, আইনীভাবে লাশ গ্রহণ করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ফেরদৌসের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ফেরদৌস রোববার রাত ৮ টায় লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করতেছিল। এসময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়। এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। আহত ফেরদৌসের আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর রোববার রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  সন্ধ্যার পর তার মৃত্যু হয়।


এম সি