লালমনিরহাটের সী মা ন্ত থেকে ধরে নেওয়া ২ জনকে ফেরত দিয়েছে (বিএসএফ)
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ PM

লালমনিরহাটের সী মা ন্ত থেকে ধরে নেওয়া ২ জনকে ফেরত দিয়েছে (বিএসএফ)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১০:২৫:৪২ AM

লালমনিরহাটের সী মা ন্ত থেকে  ধরে নেওয়া ২ জনকে ফেরত দিয়েছে  (বিএসএফ)

ছবি : সংগৃহীত


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ ধরে নেওয়া দুজনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গতকাল শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর শুক্রবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।

এর আগে,গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের মধ্যে রিমন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

রিমন ও সাজেদুলের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা করেনি। তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজনকে রাতে ফেরত দিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের