হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হা ম লা র প্রতি*বাদে এনসিপির বি ক্ষো ভ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ PM

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হা ম লা র প্রতি*বাদে এনসিপির বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ১১:২৪:৩৩ AM

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হা ম লা র প্রতি*বাদে এনসিপির বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৪ মে) রাত ১০টার পর রাজধানীর বাংলামোটর থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে এটি টিএসসির দিকে রওনা হয়েছে। বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত’ বলে স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া দলটির নেতারা ‘'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‌‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‌‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

প্রসঙ্গত, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের