শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষককে পুলিশ সুপারের উপহার
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৬ PM

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষককে পুলিশ সুপারের উপহার

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৫:০১:৫২ AM

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষককে পুলিশ সুপারের উপহার

মৌলভীবাজার পুলিশ সুপারের উপহার গ্রহণ করছেন জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ তাজুল ইসলাম তারা মিয়াকে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। 

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পক্ষে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গুণী এ সাবেক প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় আবেগাপ্লুত হয়ে শিক্ষক তাজুল ইসলাম তারা মিয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, তাজুল ইসলাম তারা মিয়া ১৯৬৫ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) বলেন, "শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আমি বা আমরা জীবনে যতখানিই শিখতে পেরেছি, সেখানে শিক্ষকদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বিশ্ব শিক্ষক দিবসে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি।" 

ডিডি