স্কুল শিক্ষার্থীর অ স্বা ভা বি ক মৃ ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ PM

স্কুল শিক্ষার্থীর অ স্বা ভা বি ক মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৫:১৫:১৭ AM

স্কুল শিক্ষার্থীর অ স্বা ভা বি ক মৃ ত্যু

ছবি : সংগৃহীত


রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে সামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

খিলগাঁও মেরাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের ১০১ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা স্বজনের থেকে জানতে পারি নিহত কিশোরী খিলগাঁও মেরাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক বিষয় নিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই জানান, নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট থানার সিংগাড়ী গ্রামে। তিনি ওই এলাকার কবির শিকদারের মেয়ে। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান নবীনবাগ এলাকার ৪১০/জি নম্বর বাসার চার তলায় পরিবারের সঙ্গে থাকতো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের