খুলনায় বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রে ফ তা র ৩
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ PM

খুলনায় বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১০:৪৪:৩৬ AM

খুলনায় বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রে ফ তা র ৩

ছবি : সংগৃহীত


খুলনার বটিয়াঘাটা উপজেলায় সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ তিনজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে সেনাবাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের সাথে থাকা ১টি বিদেশি নাইন এম এম রিভলভার, ৪ রাউন্ড বুলেট, ১টি দেশীয় অস্ত্র, ১৭টি বিদেশি মদের বোতল, ২ কেজি গান পাউডার, ১২টি মোবাইল সেট, বেশ কয়েমটি সিম কার্ডসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

কালা তুহিন গোপালগঞ্জের কোটালীপাড়ার বড় দক্ষিণপাড় গ্রামের মৃত আ. সাত্তার বিশ্বাসের ছেলে (বর্তমানে খুলনা নগরীর শেখপাড়ার গোলআলা মুন্সীর বাগান বাড়িতে বসবাস), হাবিব সোনাডাঙ্গা এলাকার হালিম শেখের ছেলে এবং সুজনের বাড়ি বাগেরহাট সদরের আফরা কাজী বাড়িতে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রাখালী এলাকায় ফারুকের হাসের খামারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিন (৩৫), হাবিব শেখ (৩২) ও  কে এম মিজানুর রহমান ওরফে সুজন (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিসহ উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালা তুহিন দীর্ঘ দিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। সেইসাথে তার নামে বিভিন্ন থানায় ২২টি মামলা আছে বলেও জানান ওসি খায়রুল বাশার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের