সিনিয়র এএসপির গু লি বি দ্ধ ম র দে হ উ*দ্ধা র
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ PM

সিনিয়র এএসপির গু লি বি দ্ধ ম র দে হ উ*দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৪:৪৭:১৬ AM

সিনিয়র এএসপির গু লি বি দ্ধ ম র দে হ উ*দ্ধা র

ছবি : সংগৃহীত


চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পলাশ সাহা (৩৭)। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। মরদেহের পাশে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া গেছে।

বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকাল সাড়ে ১০টার দিকে নিজের নামে ইস্যুকৃত পিস্তল নিয়ে অফিস রুমে প্রবেশ করেন পলাশ সাহা। এর কিছু সময় পরে তার রুম থেকে গুলির শব্দ পাওয়া যায়। এসময় অন্য কর্মকর্তারা রুমে গিয়ে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে পড়ে ছিল তার নিজের নামে ইস্যুকৃত পিস্তল ও একটি চিরকুট (সুইসাইড নোট)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’’

সুইসাইড নোটে পলাশ সাহা লিখেছেন, ‘‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’’- যোগ করেন এ আর এম মোজাফফর।

এ বিষয়ে র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের