৯ মাস পর আবু সাঈদ হ*ত্যা মা ম লা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

৯ মাস পর আবু সাঈদ হ*ত্যা মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১১:৪২:৪৬ পূর্বাহ্ন

৯ মাস পর আবু সাঈদ হ*ত্যা মা ম লা

ছবি : সংগৃহীত


জুলাই ছাত্র আন্দোলনে সহিংসতার ৯ মাস পর আবু সাঈদ হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নানা আলোচনা সমালোচনার পর বুধবার (৭ মে) দুপুর ২টা ৩০ মিনিটে তাজহাট মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ।

মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় ৮০ থেকে ১০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবির সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, সহ-সভাপতি বিধান বর্মণ, গ্লোরিয়াস ফজলে রাব্বী, তানভির আহমেদ, যুগ্ম সম্পাদক শাহিদ হাসান সিদ, সহ-সভাপতি মমিনুল হক, আখতার হোসেন, শাহীন ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, সাখাওয়াত হোসেন, মৃত্যুঞ্জয় রায়, মোশারফ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, রিফাত হোসেন, ফরহাদ হোসেন এলিট, আবির শাহরিয়ার, আরিফুজ্জামান ইমন, গাজিউর রহমান, ইমরান চৌধুরী আকাশ, সেজন আহমেদ, আরাফাত রহমান, শোয়াইবুল ইসলাম, আব্দুল্লাহ আল রায়হান, অমিত হাসান, মাহমুদুর রহমান, পিয়াস আলী, মানিক চন্দ্র সেন, আরিফ হোসেন, সিয়াম আরাফাত, নাফিউল ইসলাম, আবু সালেহ নাহিদ, বায়োজিদ মোস্তাফি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান তুফান, কর্মচারী আমির হোসেন, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, উপ রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, মাস্টাররোল কর্মচারী নুরনবী, নিরাপত্তা শাখার কর্মচারীর নুর আলম, সহকারী রেজিস্ট্রার (ডেসপাস) মোক্তারুল ইসলাম, সেমিনার সহকারী আশিকুন্নাহার টুকটুকি, সমাজ বিজ্ঞান বিভাগের উপ-রেজিস্ট্রার মাহবুবা আক্তার, তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে কর্মচারী মাহবুবার রহমান বাবু, প্রক্টর অফিসের কর্মচারী মো. আপেলকে আসামি করা হয়েছে।

মামলা এজাহারে বলা হয়, গত বছরের ১১, ১৫ ও ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ও পাশের মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল। তখন আওয়ামী লীগ, ছাত্র লীগ যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়।

এজাহার আরো বলা হয়, ১১ জুলাই আবু সাঈদকে পোমেল বড়ুয়া থাপ্পড় মারে এবং মাসুদুল হাসান হত্যার উদ্দেশ্যে গলা চেপে ঘরে। এছাড়া ১৬ জুলাই পুলিশ ও বহিরাগতসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি, লাঠিসোঁটা, ছোরা, রামদা, ইটপাটকেল, হাতবোমা, পিস্তল নিয়ে হামলা করে। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও মামলার বাদী জানান, সব ধরনের তথ সংগ্রহ করে মামলা করতে তাদের দেরি হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা