বাবাকে ছু*রিকাঘাতে হ*ত্যা করে ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ PM

বাবাকে ছু*রিকাঘাতে হ*ত্যা করে ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০২:২৭:৪৪ AM

বাবাকে ছু*রিকাঘাতে হ*ত্যা করে ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে


রাজধানীর সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে আটক হয়েছেন নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ জানায়, গত ৫ মাস আগে সাভারের মজিদপুর মহল্লায় বাসা ভাড়া নেন জান্নাত। তার কয়েক মাস পরে তার বাবা আব্দুর সাত্তারও তার সঙ্গে থাকা শুরু করেন। ২০২২ সালে মেয়ে জান্নাত তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই মামলায় আব্দুর সাত্তার দীর্ঘ দিন জেলে ছিলেন। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আব্দুর সাত্তার আবার মেয়ের সঙ্গে থাকা শুরু করেন। পূর্বের ক্ষোভের জেরে ভোরে মেয়ে ঘুমন্ত আব্দুর সাত্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মেয়ে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুর সাত্তার জেল খেটে এসেছেন। ওই পূর্বের ক্ষোভের কারণেই মেয়ে আব্দুর সাত্তারকে হত্যা করতে পারে বলে জানান তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের