ছাতকে লাশ উদ্ধারের ৪৮ ঘন্টা পর কিশোরী ইভার মাথা উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ AM

ছাতকে লাশ উদ্ধারের ৪৮ ঘন্টা পর কিশোরী ইভার মাথা উদ্ধার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ১১:১২:২০ AM

ছাতকে লাশ উদ্ধারের ৪৮ ঘন্টা পর কিশোরী ইভার মাথা উদ্ধার

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তারের (৮) বিচ্ছিন্ন মাথা ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

থানাপুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জৈন্তাবার্তাকে জানান, ২ দিনের বিশেষ অভিযানের পর আজ (শুক্রবার) সন্ধ্যায় মাথাটি উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। শীঘ্রই ধরা পড়বে।

এর আগে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ইভা বাড়ির পার্শ্ববর্তী একটি  দোকানের যাওয়ার জন্য বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব