ঝিনাইদহে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভ য়া ব হ আ গু ন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ AM

ঝিনাইদহে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভ য়া ব হ আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ১০:২১:৪৭ AM

ঝিনাইদহে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভ য়া ব হ আ গু ন

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা পেট্রোল,ডিজেল,অকটেনে আগুন লেগে মুহুর্তের মধ্যে আব্দুল আজিজের ৪টি দোকানে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয় ক্ষতির পরিমান ৩৫ লক্ষ টাকা ধারনা করা হয়েছে । আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ বলেন, তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিলো। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা, সেনানিবাস স্টেশনসহ মোট ৬ টি ইউনিট কাজ করছে। আগুন সম্পুর্ণটাই নিয়ন্ত্রণে এসেছে। কিছু সময়ের মধ্যেই পুরোপুরি নেভানো সম্ভব হবে।

জৈন্তাবার্তা / সুলতানা