আ ওয়া মী লী গ নি ষি দ্ধে র দাবিতে মধ্যরাতে বি ক্ষো ভ (রাবি)
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ PM

আ ওয়া মী লী গ নি ষি দ্ধে র দাবিতে মধ্যরাতে বি ক্ষো ভ (রাবি)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ১০:৫৭:৪৪ AM

আ ওয়া মী লী গ নি ষি দ্ধে র দাবিতে মধ্যরাতে বি ক্ষো ভ (রাবি)

ছবি : সংগৃহীত


আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’,‘ আমাদের সংগ্রাম চলছে, চলবে’,‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’,‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দিবোনা’,‘আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেকসমন্বয়ক আকিল বিন তালেব বলেন, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ বাকি রাখেনাই যা তারা এই বাংলার জমিনে করেনি। তারা ক্ষমতার অপব্যবহার করে এই বাংলার বুকের উপর ১৬টা বছর এদেশের মানুষকে ভারতীয় বাহিনী দ্বারা শাসন করেছে। রাজধানী ঢাকাকে তারা দিল্লিতে পরিণত করেছে। হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাইনা।

আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জুলাই থেকেই জানানো হচ্ছে। সর্বশেষে ফ্যাসিবাদী কাঠামোর অন্যতম অংশীদার আব্দুল হামিদ খানকে সেইভ এক্সিক্ট দেওয়া হয়েছে। আমরা মনে করছি এর সাথে উপদেষ্টারাও জড়িত আছেন। ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের সাথে বেইমানি করলে তারা জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো না।

উল্লেখ্য, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের