হেলপারের’ ধা ক্কা য় বাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃ ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ PM

হেলপারের’ ধা ক্কা য় বাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ১০:০১:৩৪ AM

হেলপারের’ ধা ক্কা য় বাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


গাজীপুরে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে  সিয়াম (১৯) নামে এক কলেজশিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মিনিবাস তাকওয়া পরিবহনের হেলপারের বিরুদ্ধে। ফেলে দেওয়ার পর সিয়াম দুর্ঘটনায় মারা যান।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এসময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছনে থেকে দ্রুত গতির অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মাথায় আঘতপ্রাপ্ত হয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের