মানচিত্র থেকে পা কি স্তা ন কে মুছে ফেলার দাবি কঙ্গনার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ PM

মানচিত্র থেকে পা কি স্তা ন কে মুছে ফেলার দাবি কঙ্গনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৩:৫৮:৩২ AM

মানচিত্র থেকে পা কি স্তা ন কে মুছে ফেলার দাবি কঙ্গনার

ফাইল ছবি


ফের পাকিস্তান-বিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে কঙ্গনার দাবি, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।

কঙ্গনা লিখেছেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’

সম্প্রতি একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করছেন তারা। 

অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের শোজিঙ্গানেও এক ধরণের শীতল যুদ্ধ শুরু হয়েছে। 

এদিকে পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিন শুক্রবার রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে।

জানা যাচ্ছে, তার আসন্ন হলিউড প্রজেক্ট ‘বি দ্যা এভিল’-এর শ্যুটিংয়ের জন্য নিউইয়র্ক গেছেন অভিনেত্রী। এই হরর ফিল্মে কঙ্গনার পাশাপাশি রয়েছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মির প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, “জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্

গত এপ্রিলেই কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, 'বি দ্যা এভিল' ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় কোনো কাজ নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ