আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ PM

আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১২:০০:৪৭ PM

আমি শাকিব খানের মতো হতে চাই : ভাবনা

ছবি : সংগৃহীত


ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন তিনি। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না। শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার বা টিভি প্রোগ্রামেও হাজির হন না শাকিব। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে।

শাকিবের এই গুনটাই নাকি বেশ মুগ্ধ করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের মতো ভাবনাও চান অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে।  যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান।

ভাবনা বলেন, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

এরপর ভাবনা বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

সবশেষ শাকিবের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ