সরকারপ্রধান হিসেবে প্রথম নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ PM

সরকারপ্রধান হিসেবে প্রথম নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৭:০৪:১৩ AM

সরকারপ্রধান হিসেবে প্রথম নিজ জেলায় যাচ্ছেন ড. ইউনূস

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা আগামীকাল বুধবার নিজ জেলায় যাবেন। তিনি সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা আগামীকাল (বুধবার) চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা এবং নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতির বিষয়ে বিফ্র করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ