মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব জ্র পা তে ছেলের মৃ*ত্যু
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ PM

মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব জ্র পা তে ছেলের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১২:১২:৩৫ PM

মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব জ্র পা তে ছেলের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. মিজান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের গুলবাঘ ফুলকুঁড়ি এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে। নিহত মিজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গুলবাগ ফুলকুঁড়ি মহল্লার মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের আম বাগানে মায়ের সঙ্গে আম কুড়াতে যান মিজান। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ