ছবি : নিজস্ব
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে অর্থনীতি এখন চাপের মধ্যে আছে শুধু আমি না সরকার প্রধান নিজেই বলছেন। এখন বর্তমানে আমাদের প্রধান সমস্যা হলো মূল্যস্ফিতি। নিন্ম আয়ের মানুষদের সস্তিতে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। আমরা নানা কৌশলে চেষ্টা করে যাচ্ছি জিনিসপত্রের মুল্য কমিয়ে আনার জন্য। এটা আস্তে আস্তে হচ্ছে।
শনিবার ( ৭ অক্টোবর ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকায় কিছু সুশীল, পন্ডিত ব্যক্তিবর্গ আছেন তারা বুঝাতে চায় বাংলাদেশের মানুষ নাকি কষ্টে আছে। তারা নাকি ভোট দিতে পারে না। যারা এ সমস্ত কথা বলে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে৷ গ্রামের সাধারণ মানুষ কি চায় সেটাই আমাদের বিবেচ্য বিষয়। কোন পন্ডিতের কথায় আমরা কান দিবনা। গ্রামের মানুষ উন্নয়ন চায়, তারা সুন্দর জীবন যাপন চায়। তারা চায় আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসুক৷
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। পুরোদেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত৷ বিশ্বের মানুষ তাকে সম্মান করেন। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ তাই এই উন্নয়নের জোয়ার বেগবান করতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চাই নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক৷ সবার জন্য সমান সুযোগ দেয়া আছে। কিন্তু যারা এটা না করে নির্বাচনে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা শেখ হাসিনা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের প্রকৃত বন্ধু। তিনি বলেছেন আমার কাছে গোপালগঞ্জ আর সুনামগঞ্জ একই। তার প্রত্যক্ষ নির্দেশে সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে৷
সুনামগঞ্জে রেললাইনের কাজ আমরা নির্বাচনের পরেই শুরু হবে। আমার আরেকটা স্বপ্ন আছে সুনামগঞ্জে একটি বিমানবন্দর করার। এমন জায়গায় বিমানবন্দর হবে যেখানে মানুষের সুবিধা হয়। শান্তিগঞ্জে পৌরসভার বিষয়টাও আমার মাথায় আছে। আমরা আর সুনামগঞ্জকে অবহেলিত জেলা দেখতে চাইনা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং দপ্তর সম্পাদক সেলিম রেজার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এম সি




