ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে নৃশংস নির্যাতনে শিশু ইভা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্ত আপন ভাই রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৬ অক্টোবর) উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদের ছেলে রবিউল হাসান (১৯) কে গ্রেফতার করে ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতে প্রেরন করা হয়েছে ও অপর ৪জন পলাতক আসামী লিকসন ওরফে আক্কল একই গ্রামের আহমেদ আলী (৩৮), মুজিব (৪২) ও লিটনের সহযোগীতায় শিশু ইভা আক্তার (০৮) কে খুন করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপরোক্ত আসামীরা ২২সালের একটি হত্যা মামলায় দীর্ঘদিন হাজতবাস করেন। সেই মামলাটি সহজে আপোষ মীমাংসা করার জন্য আরেকটি খুন করে পূর্বের খুন মামলার বাদি পক্ষের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেন। সেই মোতাবেক রবিউল হাসান তার আপন ছোট বোন ইভাকে মোবাইলের মিনিট কার্ড আনার জন্য গ্রামের একটি দোকানে পাঠায়। মিনিট কার্ড কিনে দোকান থেকে বাড়ি আসার পথে আসামিরা শিশু ইভাকে আক্কলের বাড়িতে নিয়ে গিয়ে ইভার মুখ, মাথা ও পা চেপে ধরে একটি রামদা দিয়ে ঘাড়ে কোপ মেরে মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। পরবর্তীতে আসামিরা ছুরি দিয়ে শিশু ইভার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে দেহ আতউর রহমানের ধান ক্ষেতে আর মাথা লিটনদের জমিতে ফেলে রেখে যায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, এ বর্বরোচিত ঘটনায় শিশুটির পিতা মুশাহিদ আলী বাদী হয়ে ঘটনার পরেই মামলা করেন।
এ ব্যাপারে ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, পুলিশি তৎপরতায় ৪৮ ঘন্টার মধ্যে একটি চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে।
এম সি




