জামালপুরের সুইপার কলোনিতে আ গু ন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ PM

জামালপুরের সুইপার কলোনিতে আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১২:১৬:০১ PM

জামালপুরের সুইপার কলোনিতে আ গু ন

ছবি : সংগৃহীত


জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে। এ সময় একটি ঘরে থাকা অজুফা বেগম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ।

স্থানীয়রা জানান, রাতে বৃদ্ধা অজুফা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোর রাত ৪টার দিকে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে দগ্ধ পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি ও দগ্ধ মরদেহটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে কুপিবাতি থেকে আগুন লাগতে পারে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘরে আগুন লাগার পর অজুফা নামে বৃদ্ধ মহিলা বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ