টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁ*প দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ PM

টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁ*প দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:৩১:০৭ AM

টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁ*প দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

ছবি : সংগৃহীত


টুঙ্গিপাড়া-রাজশাহী রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭)নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টঙ্গীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিমউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মাসুদ মোল্লা। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসেন। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। 

রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান কুমার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ