আ.লী*গ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ PM

হাসনাত আব্দুল্লাহ

আ.লী*গ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:৫১:১২ AM

আ.লী*গ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের

ছবি : সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনো তারা শান্তিতেই বসবাস করছে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা। আমরা উনার কাছে জানতে চাই। কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করার। এখন মে মাস। আমরা স্পষ্ট করে জানতে চাই, কেন মে মাসের ১৬ তারিখেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়নি?

শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এই গণহত্যায় জড়িত রয়েছে, কোনো কোনো বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন। তারা কারা, এসবের পেছনে কাদের ইন্ধন রয়েছে সেটি আপনারা আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে। আপনি বারবার বলেন আপনাকে ভুল বোঝা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কেউ কাজ করতে বাধা দেয় বা প্রেশারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া সংস্কার করবেন, তাহলে আপনারা ভুল পথে আছেন। এই সরকারের উপদেষ্টাদের প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা স্লোগান শোনা যায়- নির্বাচন না সংস্কার। এটা খুবই আপত্তিকর স্লোগান। স্লোগানটির মাধ্যমে বলা হচ্ছে- হয় আমরা নির্বাচন চাই, নতুবা সংস্কার। মূলত আমরা দুইটাই চাই। তবে আমরা চাই বিচার হবে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনটা হবে।

তিনি বলেন, আমরা ভারত, পাকিস্তান, কিংবা বিদেশি কোনো শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর নিয়ে যে সকল প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে স্পষ্ট জবাব দিন।

সমাবেশে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য নষ্ট হলে পতিত শক্তির সুবিধা হবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানাই।  এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন  রাজনৈতিক দলের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ