ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ইঞ্জিন, অন্ধকার অনি*রাপাদে যাত্রীরা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ PM

ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ইঞ্জিন, অন্ধকার অনি*রাপাদে যাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১১:৪৮:০০ AM

ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ইঞ্জিন, অন্ধকার অনি*রাপাদে যাত্রীরা

ছবি : সংগৃহীত


কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী 'মোহনগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি ১৩টি বগি রেখেই চলে গেছে নেত্রকোণা রেলওয়ে স্টেশনে। এতে মাঝপথে অন্ধকারাচ্ছন্ন রেল ব্রিজের ওপর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি নেত্রকোণা সদরের চল্লিশ এলাকায় এসে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ একটি শব্দ এবং ঝাঁকুনি তারা অনুভব করেন। পরবর্তীতে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং এক সময় স্থির হয়ে যায়। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকা বগিগুলো রেখে চলে গেছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার প্রায় ৩ ঘণ্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত রিলিফ ট্রেন আসার কোনো খবর নাই। এমন একটা জায়গায় আমরা আটকে আছি, যেখানে ট্রেন থেকে নামতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। অন্ধকারের মধ্যে এভাবে বসে থাকতে অনিরাপদ বোধ করছি।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ  বলেন, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় আসলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি বগি নিয়েই নেত্রকোণা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। যদিও পরবর্তীতে ট্রেনটি একটি বগিসহ বিচ্ছিন্ন হওয়া বগির কাছে ফিরে আসে। কিন্তু এখনো রিলিফ ট্রেন ন

আসায় ট্রেনটি ওখানেই অবস্থান করছে। তবে আমরা আশা করছি, ময়মনসিংহ থেকে ঘণ্টাখানেকের মধ্যেই রিলিফ ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (১০টা) রিলিফ ট্রেন পৌঁছালেও মুষলধারে বৃষ্টি থাকায় উদ্ধারকাজ শুরু করা যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ