রেলস্টেশনে বসুন্ধরা টিস্যুর প্যাকেটে ৪০০ ই য়া বা, নারী গ্রে প্তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

রেলস্টেশনে বসুন্ধরা টিস্যুর প্যাকেটে ৪০০ ই য়া বা, নারী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ১১:১৮:৫০ পূর্বাহ্ন

রেলস্টেশনে বসুন্ধরা টিস্যুর প্যাকেটে ৪০০ ই য়া বা, নারী গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

আটক নারী মাদক ব্যবসায়ী লাকী আক্তার (৪৩) জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল মিয়ার কন্যা এবং আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি বসুন্ধরা পকেট টিস্যুর প্যাকেট থেকে (দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা) মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা